বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে যা জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।

লেনদেন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বিক্রির এ প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলে ব্যাংকটির আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে। এতে বলা হয়েছে, রিটেইল ব্যাংকিং বিক্রি করা হলেও বাংলাদেশে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকটি এ বিষয়ে গ্রাহকদেরও আলাদা চিঠি দিয়েছে। এতে গ্রাহকদের আমানত ও সেবা আগের মতোই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলার কথা বলা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব প্রত্যেক গ্রাহককে এ চিঠি পাঠিয়ে বলেছেন, সময়ে সময়ে ব্যবসা বিক্রির বিষয়টি গ্রাহকদের অবহিত করা হবে।

গ্রাহকদের দেওয়া চিঠিতেও বলা হয়েছে, ব্যবসা বিক্রির এ প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। গ্রাহকদের সেবা পেতে যেন কোনো ধরনের অসুবিধা না ঘটে, এ জন্য প্রধান অংশীজনদের সঙ্গে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশের রিটেইল ব্যবসা বিক্রি করে দিচ্ছে বলে খবরে এসেছে। বাংলাদেশের কয়েকটি বেসরকারি ব্যাংক এ ব্যবসা কিনতে আগ্রহও প্রকাশ করেছে। এ নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথাও ব্যাংকগুলোর তরফে বলা হয়েছে।

তবে এতদিন এসসিবি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ব্যাংকটি বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

‘বাংলাদেশে ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের ‘ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং’ (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

এতে আরও বলা হয়, গ্রাহক ও ব্যবসায়িক খাতের যেসব অংশে ব্যাংকটির বৈশ্বিক নেটওয়ার্ক, অভিজ্ঞতা ও বিশেষায়িত সেবাদানের সক্ষমতা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, সেসব ক্ষেত্রে কৌশলগত মনোযোগ আরও বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেত থেকে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে রয়েছে...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর