সবজির বাজার চড়া, সয়াবিন সংকটে বেড়েছে ভোগান্তি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও জনগণের মজুরি বৃদ্ধির হার কমায় অতিষ্ঠ তারা।

পুরো সপ্তাহের পণ্য কিনতে শুক্রবার সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড়। তবে অস্বাভাবিক দামের কারণে বাজেটের সাথে মিলিয়ে পণ্য কিনতে হিমশিম সাধারণ মানুষ। কারওয়ানবাজারে কাঁচামরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারিতে মিলছে ৮০ টাকায়।

শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম আকাশছোঁয়া। টমেটো ২০০, পটল ১০০-১২০ এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। কোথাও কোথাও শিমের দাম উঠেছে ২৪০ টাকা পর্যন্ত। অন্যান্য সবজির দামও ৬০ থেকে ৮০ টাকা কেজি। 

শুধু সবজি নয়, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহেও সংকটের অভিযোগ অনেকের। ৫ লিটারের বোতল পাওয়া গেলেও উধাও ১ বা ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি, কম লাভের পাশাপাশি সরবরাহও কম হচ্ছে। 

আদা ও রসুনের দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজের কেজি ৬০ টাকা। আটা ময়দার দাম কিছুটা বাড়তি হলেও স্থিতিশীল আমিষের বাজার। ব্রয়লার ১৮০-১৯০, সোনালি ৩২০-৩৩০ এবং লেয়ার মুরগি ৩৪০-৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে, কয়েক সপ্তাহের তুলনায় ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা ডজনে। 

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য ক্ষমতা চাইলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে...
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে অসামান্য অবদানের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সী সাবেক বিচারক ও মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। নরওয়েজিয়ান নোবেল কমিটি আজ...
তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর