প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি টাকা। এসময় ৭৫ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১০৪ পয়েন্টের বেশি। 

রোববার দিনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ২১ দশমিক চার আট পয়েন্ট কমেছে। অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের। আজ লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯৪ কোটি ৭৭ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির। দর কমেছে ২৯৮টির। অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বেক্সিমকো ফার্মা। দ্বিতীয় সামিট এলায়েন্স। এবং আইপিডিসি ফাইন্যান্স তৃতীয়।

এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে প্রাইম ফাইন্যান্স। দ্বিতীয় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কেডিএস এক্সেসরিস্ তৃতীয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১০৪ দশমিক তিন শূন্য পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৪০ লাখ টাকা।