লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন ফের শুরু

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর থেকে ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন আবারও শুরু হয়েছে।

শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) থেকে এ তথ্য জানানো হয়।

ডিবিএ জানিয়েছে, ২০০৫ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশের একমাত্র কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। 

তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে না পারায় ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।