কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।

নির্দেশনায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে। 

বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত এ আদেশটি বর্ণিত প্রবিধানমালার শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়ে আদেশে আরও বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে।