এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ওয়েবসাইটে  ([https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd ) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড ড্রপ ডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্রগুলো নির্বাচন করে ফি প্রদান করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র ৩টি কলেজে।
এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। পাসের হার গতবারের তুলনায় কমেছে ৬.৭ শতাংশ। জিপিএ–৫ প্রাপ্ত পরীক্ষার্থী গতবারের তুলনায় ২৯ হাজার কমে ৪০ হাজার ৮৪ জনে নেমেছে। শতভাগ পাস করেছে ১৩৯টি...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
আপনার ওজন বেড়ে যাওয়ার ভয়ে চিনিযুক্ত সাধারণ কোকা-কোলা ছেড়ে ‘ডায়েট কোক’ বা ‘কোক জিরো’ হাতে তুলে নিচ্ছেন? ভাবছেন জিরো ক্যালরি মানেই আপনি পুরোপুরি নিরাপদ? বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ের বড় বড় গবেষণার...
একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে, অর্থাৎ একজন পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। আজ রোববার দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার...
ঘরের মাঠ লাহোরে গতকাল শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে কোনো টুর্নামেন্টে দীর্ঘ ৯ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে দলটি।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর