অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি।
তাই শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ধরে নিয়েছিলেন বিপাকে পড়তে পারেন এই তারকা। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টে এখনও কালো তালিকায় পড়েননি ‘অগ্নি’খ্যাত এ তারকা। ইতিমধ্যে বিদেশ ঘুরে দেশে ফিরেছেন। পড়তে হয়নি কোনও বাধায়। কিন্তু মাহির মাথাব্যথা এখন অন্যখানে।
মাহি বলেন, ‘এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই । ২০১৪ সালে কেও বা কারা হ্যাক করেছিলো । যেহেতু মাহিয়া মাহি নামে এটা ভেরিফাইড তাই আমার নতুন কোন পেজও আর ব্লু ব্যাজ পাচ্ছে না।’
এদিকে, গত সপ্তাহে চিত্রনায়িকা মাহিয়া মাহি গিয়েছিলেন দেশের বাইরে। এয়ারপোর্টে তাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তাঁর নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়। তেমন কিছু না থাকায় বিদেশে যাওয়ার সবুজ সংকেত পেয়েছিলেন এ তারকা।