বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ, যা বলছে কর্তৃপক্ষ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকে প্রশ্ন তোলেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কনটেন্ট পরিবর্তনের অংশ হিসেবেই সিনেমা দুটি আপাতত সরানো হয়েছে।

লালসালু ও চিত্রা নদীর পারে—দুটি সিনেমাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত। এর মধ্যে লালসালু মুক্তি পায় ২০০১ সালে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ অনেকে।

অন্যদিকে, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত চিত্রা নদীর পারে সিনেমায় অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীসহ অনেকে।

বাংলাদেশ বিমানের ফ্লাইটে চলচ্চিত্র সরবরাহের কাজ করছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী রিটন জানান, তানভীর মোকাম্মেলের বেশ কয়েকটি সিনেমা তাঁদের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানে প্রদর্শিত হয়ে আসছে। তবে প্রায় দুই মাস আগে তাঁদের জানানো হয় যে, লালসালু ও চিত্রা নদীর পারে আর প্রদর্শন করা হবে না।

কাজী রিটন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ছবি দুটি ১০ বছরের বেশি সময় দেখানো হয়েছে। তাই আপাতত না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আবার দেখানো হবে।’

এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট বা বিমানের অভ্যন্তরীণ বিনোদনব্যবস্থার কনটেন্ট নিয়মিত পরিবর্তন করা হয়। সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে সিনেমা, টিভি শো ও অডিওর এ তালিকা পরিবর্তন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ এক লিখিত বক্তব্যে জানান, লাইসেন্স চুক্তি, স্টোরেজের সীমাবদ্ধতা এবং যাত্রীদের সন্তুষ্টির কারণে কনটেন্ট তালিকা পরিবর্তন করতে হয়।

তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রদর্শিত সিনেমা বা শোগুলোর মালিক নয়। মিডিয়া ব্রোকারদের কাছ থেকে কনটেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য প্রদর্শনের স্বত্ব নিয়ে এসব কনটেন্ট দেখানো হয়। লাইসেন্সিং চুক্তির মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলতে হয়।’

এ ছাড়া বিমানের অভ্যন্তরীণ সার্ভারে স্টোরেজের সীমাবদ্ধতা থাকায় নতুন কনটেন্ট যুক্ত করতে পুরনো কনটেন্ট সরিয়ে ফেলার প্রয়োজন হয়। যাত্রীদের জন্য বিনোদন তালিকা হালনাগাদ রাখাও নিয়মিত পরিবর্তনের অন্যতম কারণ বলে জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দলীয় অনুশীলন শুরুর প্রায় ৩০ মিনিট আগে মাঠে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৪১ বছর বয়সী মহাতারকা। উল্টো সতীর্থরা অনুশীলন শুরু করলে তিনি এলেদা স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর