ওটিটি থেকে বড় পর্দা, যে কারণে মির্জাপুরে বুদ দর্শক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সিনেমাটির আয় ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। ওটিটি থেকে বড় পর্দায় আসা মির্জাপুর ফ্র্যাঞ্চাইজিটি এখন ইতিহাস গড়ার পথে।

বলিউডের বক্স অফিসকে উল্টে দিয়ে এই সিনেমা প্রমাণ করেছে, আসল তারকা এখন কোনো একক ব্যক্তি নন, বরং একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। ওটিটিতে জন্ম নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি তার ভক্তকুলকে টেনে এনেছে সিনেমা হলে। মেগাসিটি থেকে শুরু করে মফস্বল—সবখানেই সিনেমাটি যথেষ্ট সাড়া ফেলেছে।

কিন্তু কেন এত জনপ্রিয় হলো ‘মির্জাপুর: দ্য মুভি’? এনডিটিভি বলছে, এখনকার বেশিরভাগ সিনেমাতেই প্রথম ১ ঘণ্টা চলে যায় এর চরিত্র বা পটভূমি বোঝাতে। কিন্তু মির্জাপুরের দর্শকরা আগে থেকেই এর চরিত্র গুড্ডু পণ্ডিত, কালীন ভাইয়া, বীণা ত্রিপাঠি কিংবা গোলুর মতো চরিত্রগুলোকে চেনেন। এর ছোট ছোট চরিত্রগুলোরও রয়েছে দুর্দান্ত রিকল ভ্যালু। আগে থেকেই দর্শক এই চরিত্রগুলোর সঙ্গে যুক্ত থাকায় সিনেমা হলে তৈরি হয়েছে এক গভীর মানসিক সংযোগ। আর এখানেই মির্জাপুর অন্য সিনেমা থেকে আলাদা।

ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা বলছেন, এই বিশাল সাফল্য সিনেমা ও ওটিটি দুই ইন্ডাস্ট্রির জন্যই বড় বার্তা বয়ে এনেছে। অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্টের এই মডেল প্রমাণ করেছে যে, জনপ্রিয় ওয়েব সিরিজগুলো এখন বড় পর্দার লাভজনক ফ্র্যাঞ্চাইজিতে রূপ নিতে পারে। এতে স্টুডিওগুলোর ঝুঁকি বহুলাংশে কমে যাবে, কারণ দর্শকদের মনে আগে থেকেই আগ্রহ তৈরি করা থাকে।

২৫ বছর আগে দিল চাহতা হ্যায় দিয়ে শহুরে বলিউডের রূপ বদলে দেওয়া এক্সেল এন্টারটেইনমেন্ট এবার দেশের সবচেয়ে কাঁচা ও মাস-ওটিটি বিশ্বকে বড় পর্দায় সফলভাবে হাজির করে বিনোদন জগতের রীতিনীতিই বদলে দিল।

সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা...
বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে পুরো প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রণালি দখলের জেরে লোহিত সাগর...
বাংলাদেশের মাদক সমস্যার আলোচনায় সবচেয়ে বেশি আসে সীমান্তের কথা। ভারত ও মিয়ানমার থেকে আসত ফেনসিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদক। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। শুধু সীমান্ত পেরিয়ে মাদক আসছে না, রাজধানী...
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর