বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপি তুলে নিল অভিনেতা রণবীর কাপুরের চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’। পাশাপাশি পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘জওয়ান’-কে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল তার দ্বিতীয় রবিবারে সমস্ত ভাষায় ৩৭ কোটি রুপি আয় করেছে। দশদিনে ছবিটির মোট আয় এখন ৪৩২.৩৭ কোটি রুপি। বিশ্বব্যাপী আয়ের পরিমাণ অনুমান করা হচ্ছে ৭০০ কোটি রুপিরও বেশি। ছবিটি শনিবার পর্যন্ত ৬৬০ কোটি রুপি আয় করে।
এমনকি শাহরুখের ব্লকবাস্টার, পাঠান এবং জওয়ান উভয়ের চেয়ে অ্যানিমলের দ্বিতীয় রবিবারের আয় ভালো ছিল।
শুধু বলিউড সিনেমার বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৭ নম্বর অবস্থানে উঠে এসেছে অ্যানিম্যাল। এর আগে যথাক্রমে রয়েছে ‘দাঙ্গাল’, ‘জওয়ান’, ‘পাঠান’ ‘বাজরাঙ্গি ভাইজান’, সিক্রেট সুপারস্টার ও ‘পিকে’।
প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।