৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে টানাটানি, দৌড়ে নেই সঞ্জয়ের প্রথম স্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাবার শেষ উইল জালিয়াতি করার। প্রিয়া ছিলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। ২০১৭ সালে তাদের বিয়ে হয়, এবং শেষ দিন পর্যন্ত স্বামীর সঙ্গেই ছিলেন প্রিয়া।

তবে এর আগেও সঞ্জয়ের দাম্পত্য জীবন বেশ আলোচনায় ছিল। ২০০৩ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী কারিশমা কাপুরকে। সেই সম্পর্ক টিকেছিল ২০১৬ সাল পর্যন্ত। কিন্তু কারিশমাও সঞ্জয়ের জীবনে প্রথম স্ত্রী ছিলেন না। নব্বইয়ের দশকে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গেই বাঁধা পড়েছিলেন তিনি গাঁটছড়ায়।

নন্দিতা মাহতানি কে?
১৯৭৬ সালে দিল্লিতে জন্ম নেওয়া নন্দিতা পেশায় ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্ট। ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা এই নারী—ভাই ভরত একজন ব্যবসায়ী এবং বোন অনু বিবাহিত বিলিয়নিয়ার সঞ্জয় হিন্দুজার সঙ্গে। ভরতের বিয়েতে হাজির ছিলেন বলিউড ও ব্যবসায়ী দুনিয়ার বড় বড় নাম—অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, করণ জোহর থেকে হর্ষ গোয়েঙ্কা পর্যন্ত।

নন্দিতা ও সঞ্জয়ের বিয়ে হয়েছিল ১৯৯৬ সালে। চার বছর পরই বিচ্ছেদ ঘটে। এরপর নন্দিতার নাম জড়ায় অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে, পরে শোনা যায় রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্ক ছিল। ২০১৭ সালে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে বাগদান হলেও তা ভেঙে যায়। ফ্যাশন দুনিয়ায় দাপটের পাশাপাশি বিরাট কোহলির স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

উইল থেকে নন্দিতা কেন বাদ?
জুলাই মাসে, সঞ্জয়ের মৃত্যুর এক মাস পর, প্রিয়া সচদেব আদালতে জমা দেন চলতি বছরের মার্চে লেখা একটি নথি—যা তিনি দাবি করেন সঞ্জয়ের শেষ উইল। কিন্তু কারিশমার সন্তানরা বলেন, সেটি জাল। সূত্র মতে, সঞ্জয় জীবদ্দশায়ই নাকি স্থির করেছিলেন—প্রাক্তন স্ত্রীদের নয়, বরং নিজের সন্তান ও পরিবারই উত্তরাধিকার পাবে। তাই নন্দিতা কিংবা কারিশমা—কেউই এই উইলে জায়গা পাননি।

সঞ্জয়ের প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে কোনও সন্তান ছিল না। তবে কারিশমার সঙ্গে দুটি সন্তান রয়েছে—সামাইরা ও কিয়ান। প্রিয়ার সঙ্গেও একটি নাবালক পুত্র আছে, নাম আজারিয়াস। পাশাপাশি, প্রিয়ার আগের পক্ষের মেয়েকে আইনিভাবে দত্তক নিয়েছিলেন সঞ্জয়। তাই ওই সন্তানও অংশীদার হবে প্রায় ত্রিশ হাজার কোটির সম্পত্তিতে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর