দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেলেছেন আলিয়া

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তবে এবার জানা গেল, রাহাকে বড় করার পাশাপাশি দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন আলিয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই তথ্য।

কন্যার নামকরণ নিয়ে কথা বলছিলেন আলিয়া। কেন ‘রাহা’ নামটিই তাঁরা বেছে নিয়েছিলেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, রাহা শব্দের অর্থ ‘আনন্দ ও শান্তি’। আমাদের সংসারে এই দু’টি বিষয়ই এনেছে সে। তাই এই নামই বেছে নিয়েছিলাম।

এই প্রসঙ্গেই আলিয়া বলে ফেলেন, দ্বিতীয় সন্তানের নামও আগেই ঠিক করে রেখেছেন তিনি।

আলিয়া বলেন, বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে—দুই নামই ঠিক করে রাখতে বলেছিলাম, যেন আমরা প্রস্তুত থাকতে পারি। পরিবারের সবাই নানা রকম নাম ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল, যদিও সেটা ছেলেদের নাম।

রণবীরের মা নীতু কাপুর বেছে নিয়েছিলেন ‘রাহা’ নামটি। তবে এর পাশাপাশি আরও একটি নাম আগেভাগেই রেখে দিয়েছেন আলিয়া ও রণবীর। ভবিষ্যতে যদি তাঁদের পুত্রসন্তান হয়, তাহলে সেই নামই রাখবেন বলে জানিয়েছেন আলিয়া।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। তার কয়েক মাসের মধ্যেই তাঁরা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর