২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘জওয়ান, ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’র পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন ছবির। তবে নতুন বছরে একদম ‘ঝিম’ মেরে ছিলেন শাহরুখ।
অবশেষে মুখ খুলেছেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রথমেই জানান, কেন এতটা সময় চুপ ছিলেন তিনি।
অভিনেতার ভাষ্য, ‘আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব।’
ছবির শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরবর্তী ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবে। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি।'
শোনা যাচ্ছে, শাহরুখ খান এবার সুজয় ঘোষের ছবি 'দ্য কিং'-এর শুটিং শুরু করবেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেননি এই অভিনেতা।