শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েও সতর্কবাণী সালমানের, এখনও চুপ শাহরুখ-আমিররা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে মুখ না খোলায় সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন তাঁরা। সেই তালিকায় খান, কাপুর ও বচ্চনদের অনেকেই রয়েছেন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম সালমান খান। শাহরুখ-আমির থেকে অমিতাভ কিংবা কাপুর পরিবারের সদস্যরা যখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একেবারে চুপ, তখন নিজের ছাত্রজীবনের ছবি দিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ‘ভাইজান’, যা দেখে অনুরাগীরা তাঁকে কুর্নিশ করে বলছেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’। 

বুধবার (২২ জুলাই) গভীর রাতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কলম ধরেন সালমান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের সাদাকালো একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ‘আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের শিক্ষার্থীরা একজোট হয়েছে এবং তাদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’ 

যোগ করে বলেন, ‘পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওদের এই নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এই আন্দোলন, প্রতিবাদই এগিয়ে যাওয়ার সঠিক পথ, এবং শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। ওরা সত্যিই সাহসী ও অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে।’

শুধু তাই নয়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েও কিন্তু সতর্কবাণী দিয়েছেন সালমান। বলিউডের এই সুপারস্টারের ভাষ্য, ‘এই আন্দোলন মূলত শিক্ষার্থী ও দেশের শিক্ষাব্যবস্থার মধ্যেকার একটি বিষয়, তাই এই আন্দোলনকে কোনো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আখেড়ে এটা সকলের জন্যেই ফলপ্রসূ। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের সকলের মঙ্গল করুন।’

সালমানের প্রার্থনা, ‘এমন এক সময় আসুক, যখন বিদেশ থেকে পড়াশোনার জন্য মানুষ ভারতে আসবে এবং ভারত শিক্ষা নগরীতে পরিণত হবে। শিক্ষাই হোক আগামী প্রজন্মের ধারক।’

প্রসঙ্গত, জুলাইয়ের শুরু থেকেই নিট কেলেঙ্কারিসহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা, যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তরমন্তরে টানা ২৫ দিন ধরে চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবার ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘তেলাপোকাদের’ রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান নিক্ষেপ করে পুলিশ। এমন অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, জিনাত আমান থেকে শুরু করে অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিংরা আগেই সোচ্চার হয়েছেন। এবার মুখ খুললেন সালমান।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর