একই নামে দুই ‘কিং’, মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণী তারকা নাগার্জুন। ফলে চলতি বছরের বড়দিনে ভারতীয় বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন দুই তারকা—দুজনের সিনেমার নামেই আবার ‘কিং’!

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—টানা তিন সিনেমায় সাফল্যের পর বড় পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন শাহরুখ। প্রায় তিন বছর পর চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ এমনিতেই তুঙ্গে। এর মধ্যেই একই দিনে নাগার্জুনের ‘কিং ১০০’ মুক্তির ঘোষণা পরিস্থিতিকে আরও জমিয়ে দিয়েছে।

শনিবার নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘কিং ১০০’-এর টিজার। প্রায় দেড় মিনিটের টিজারে বয়সকে যেন একেবারেই পাত্তা না দিয়ে স্টাইলিশ ও দাপুটে অবতারে হাজির হয়েছেন এই দক্ষিণী তারকা। টিজারের ঝলকেই বোঝা গেছে, দীর্ঘ ক্যারিয়ারের পরও পর্দায় নাগার্জুনের আকর্ষণ এতটুকু কমেনি।

নাগার্জুনের ক্যারিয়ারের এটি ১০০তম সিনেমা। সেই বিশেষ মাইলফলককে সামনে রেখেই ছবির নাম রাখা হয়েছে ‘কিং ১০০’। সিনেমাটি পরিচালনা করছেন এ কার্তিক এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে অন্নপূর্ণা স্টুডিওস। ছবিতে নাগার্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী টাবু। দীর্ঘ ২৮ বছর পর আবারও পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ১৯৯৯ সালের ‘সিসিন্দ্রি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

অন্যদিকে শাহরুখের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখকে নতুন চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। ফলে সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

একদিকে শাহরুখের দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন, অন্যদিকে নাগার্জুনের শততম সিনেমা—দুই ‘কিং’-এর লড়াই যে বড়দিনের বক্স অফিসে আলাদা উত্তাপ ছড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত দর্শকের আসল ‘কিং’ হয়ে উঠবেন কে—শাহরুখ, নাকি নাগার্জুন? উত্তর মিলবে বড়দিনে।

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর