মা-বাবা হলেন দীপিকা-রণবীর

অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। দুই থেকে তিন হলেন দীপিকা-রণবীর।

শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের খুশির খবর দিয়েছিলেন এই তারকা দম্পতি। শনিবার দু’জনই পৌঁছেছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। এবার তাঁদের নতুন অধ্যায় শুরু।

জানা গেছে, মা হওয়ার পরে দীপিকা এবার অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ছুটির পর ফের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। তখনই রাস্তায় হাতজোড় করে প্রণাম করেন আশপাশের সাধারণ মানুষদের। সবুজ রঙের ভারী একটি শাড়ি পরলেও গলা-হাত ছিল খালি। শুধু কানে দুল। চুল বাঁধা। মেকআপের বাহুল্য ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে পৌঁছে যান তাঁরা।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া