শুটিং সেটে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন এক টেকনিশিয়ান

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:০০ এএম

তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৩ জুন) ভোরে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার বিন্নি মিলস চত্বরে সিনেমাটির শুটিং চলছিল। পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একটি বিস্ফোরণের দৃশ্যের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন চারজন ক্রু। তাঁরা হলেন মাধন (২৬), শক্তিভেল (২৭), সূর্য (২৩) ও দিনাকরণ (২৪)। আহতদের দ্রুত উদ্ধার করে চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মাধনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, বিস্ফোরণের দৃশ্যের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছিল। সেই সময় সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছিলেন মাধন। ঠিক তখনই হঠাৎ বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণে চারজন গুরুতর আহত হন।

এরইমধ্যে এই ঘটনায় একটি মামলা রুজু করেছে চেন্নাইয়ের ওতেরি থানা। কী কারণে এমন বিস্ফোরণ ঘটল, সেটে যথাযথ নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি-না এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা—এসব বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে। 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা কিলার সিনেমার শুটিংয়ে বড় ধাক্কা। কয়েকদিন ধরে শতাধিক শিল্পী এই প্রজেক্টে কাজ করছিলেন। কিন্তু এখন গোটা ইউনিটই শোকস্তব্ধ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর