ফিল্মফেয়ার পুরস্কারে ‘লাপাতা লেডিজ’র রাজত্ব, টানা তিনবার সেরা আলিয়া

আলো-ঝলমলে আয়োজন, তারায় ভরা আসর—ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একে এরিনায় শনিবার জমকালোভাবে অনুষ্ঠিত হলো ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বলিউডের বাদশা শাহরুখ খান ছিলেন সঞ্চালকের ভূমিকায়, সঙ্গে ছিলেন করণ জোহর ও মণীশ পাল।

এ বছরের আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ‘জিগরা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। এর মধ্য দিয়ে নূতন ও কাজলের পাঁচবারের জয় পেছনে ফেলে ছয়বারের সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন আলিয়া। এ নিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি।

মোট ১৩টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ছবিটি, যার মধ্যে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কারও রয়েছে।

অভিনয়ের দিক থেকেও ছিল চমক। সেরা অভিনেতা বিভাগে অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’) যৌথভাবে পুরস্কার পেয়েছেন।

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (‘শ্রীকান্ত’), আর সেরা অভিনেত্রী (ক্রিটিকস) হয়েছেন প্রতিভা রান্তা (‘লাপাতা লেডিজ’)।

এবারের ফিল্মফেয়ার জয়ীদের তালিকা এক নজরে:

সেরা ছবি: লাপাতা লেডিজ
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)
সেরা অভিনেতা: অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (জিগরা)
সেরা অভিনেতা (ক্রিটিকস): রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ছায়া কদম (লাপাতা লেডিজ)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): নীতাংশি গোয়েল (লাপাতা লেডিজ)
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকল ৩৭০)
সেরা কাহিনি: আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকল ৩৭০)
সেরা সংলাপ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা মিউজিক অ্যালবাম: রাম সম্পাত (লাপাতা লেডিজ)
সেরা লিরিক্স: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: অরিজিৎ সিং (লাপাতা লেডিজ)
সেরা গায়িকা: মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: রাম সম্পাত (লাপাতা লেডিজ)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু (কিল)
সেরা ভিএফএক্স: রিডিফাইন (মুঞ্জা)
সেরা কোরিওগ্রাফি: বস্কো সিজার (ব্যাড নিউজ - ‘তওবা তওবা’)
সেরা সম্পাদনা: শিবকুমার ভি পানিকার (কিল)
সেরা পোশাক: দর্শন জালান (লাপাতা লেডিজ)
সেরা প্রোডাকশন ডিজাইন: ময়ূর শর্মা (কিল)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: জিনাত আমন ও শ্যাম বেনেগাল
আর ডি বর্মন অ্যাওয়ার্ড: অচিন্ত্য ঠক্কর (জিগরা ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি)