মোশাররফের সঙ্গে ফিরছেন শিমু, চিন্তায় আছেন দীঘি!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

‘যাত্রা বিরতি’ চলচ্চিত্রে থাকছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: চরকি

মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর দুঃখের মধ্যে পারিবারিক একটি ভ্রমণ এবং নানা ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি আর দিলারা জামান! ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’, যা পরিচালনা করছেন কাজী আসাদ।
 
আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এ চলচ্চিত্র। এরইমধ্যে শুটিংয়ের জন্য কুয়াকাটায় অবস্থান করছে যাত্রা বিরতি’র পুরো ইউনিট। 

দীর্ঘদিন পর আবারও জুটি বেঁধে ফিরছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। যাত্রা বিরতি-তে এ জুটির রসায়ন দর্শকদের আবেগী করে তুলবে—এমনটাই মনে করেন নির্মাতা।

দীর্ঘ বিরতির পর এ সিনেমার মাধ্যমে আবারও অভিনয়ে সরব হচ্ছেন সুমাইয়া শিমু। এমনকি এটা তাঁর চলচ্চিত্র অভিষেকও। অভিনেত্রীর ভাষ্য, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটিও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি, দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরই খুঁজে পাবেন।’

কাজী আসাদ। ছবি: চরকি

এর আগে, নির্মাতা কাজী আসাদ ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ফিল্ম ‘লাইফলাইন’। তাঁর দুটি কনটেন্টই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ‘যাত্রা বিরতি’ পরিচালনার মধ্যদিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন কাজী আসাদ।
 
সিনেমাটির গল্প আর ঈদে মুক্তি দেওয়ার বিষয়ে এই নির্মাতা বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’

নির্মাতা কাজী আসাদ ও চরকির সিইও রেদওয়ান রনির সঙ্গে অভিনয়শিল্পীরা। ছবি: চরকি

এর আগে, কাজী আসাদের পরিচালনায় ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘সুমাইয়া শিমু ও আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি—এটা অন্যরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটি ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন বলে আশা করি।’

তবে একটু চিন্তায় প্রার্থনা ফারদিন দীঘি! ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলার জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের এটা তাঁর প্রথম কাজ। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব—সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটি খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

‘যাত্রা বিরতি’ সিনেমায় আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। 

জানা যায়, কুয়াকাটা ছাড়াও বেশকিছু দর্শনীয় স্থানে এ সিনেমার শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত।

কোরিয়ার বহু তরুণ-তরুণীর কাছে এই বিশ্ববিদ্যালয়ে পড়া রীতিমতো স্বপ্নের মতো এক ব্যাপার! কোরীয় সিরিয়াল-সিনেমার জনপ্রিয় মুখ পার্ক সেও-জুন ও পার্ক জিন-জুসহ অসংখ্য বিখ্যাত অভিনয়শিল্পী এই স্বনামধন্য...
শুরু হলো অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড়। আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার...
শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা।
দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...
লোডিং...

এলাকার খবর