বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

চতুর্থ বিবাহবার্ষিকীতেই এল সুখবর। বলিউড তারকাদম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তান জন্ম দিয়েছেন পত্রলেখা। শনিবার (১৫ নভেম্বর) সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।

ঘটনাচক্রে আজ রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম পোস্টে এই কথা উল্লেখ করে তাঁরা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’ 

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছে। অভিনেতার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল। মন্তব্যঘরে শুভেচ্ছা বন্যায় ভাসছেন নতুন বাবা-মা।

প্রসঙ্গত, একদশক আগে পত্রলেখার সঙ্গে রাজকুমারের পরিচয়। এরপর তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয় ২০১৪ সালে। তখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয় করছিলেন। অবশেষে ২০২১ সালের নভেম্বরে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।