সহকারীর বিয়েতে হাজির রাশ্মিকা, হলো ধুমধামে আয়োজন

বেশ ধুমধামে হলো দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানার সহকারী সাইয়ের বিয়ে। এতে হাজিরও হয়েছিলেন এই নায়িকা।

৩ সেপ্টেম্বর হায়দরাবাদে বিয়েতে যোগ দেন রাশ্মিকা। ট্র্যাডিশনাল স্টাইলে চুল বেঁধে, উজ্জ্বল হলুদ শাড়ি পরে এ দিন বিয়ের অনুষ্ঠানে আসেন তিনি।

ঘটনার একটা ভিডিও প্রকাশ করেছে ভারতীয় এক পাপারাজ্জি। যেখানে দেখা যায়, দম্পতি যখন আশীর্বাদের জন্য তাঁর পা ছুঁয়েছিলেন অভিনেত্রীর প্রতিক্রিয়া সবার মন জয় করে নেয়।

পাপারাজ্জি কমলেশ নন্দ ইনস্টাগ্রামে এটি প্রকাশ করেন। দেখা যায়,  নবদম্পতি অভিনেত্রীর পা স্পর্শ করে আশীর্বাদ চাইছেন। পা স্পর্শ করার মুহূর্তে খানিক ইতস্ততবোধ করছেন রাশ্মিকা। অভিনেত্রীকে বারবার তাঁদের ছুঁয়ে হাত জোড় করতে দেখা গিয়েছে। নদদম্পতিকে আশীর্বাদ জানিয়ে কয়েকটি ছবিও ক্লিক করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, শিগগিরই রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রাশ্মিকাকে। ‘পুষ্প ২: দ্য রুল’-এও দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, অমিতাভ বচ্চন-অভিনীত ‘গুডবাই’-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রাশ্মিকা এবং তারপর 'মিশন মজনু'তে দেখা গিয়েছিল তাঁকে। তেলুগু এবং কন্নড়েও প্রচুর ছবিতে কাজ করেছেন তিনি।