শাহরুখের ‌‘পাঠান’ ছাড়িয়ে দ্রুততম সানির ‘গাদার ২’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম

সিনেমা মুক্তি পেলেও তাতে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এভাবেই একের পর এক ব্যর্থতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। এক সময় অভিনয় থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু এবার ফিরেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্রপুত্র। টেক্কা দিলেন শাহরুখ-প্রভাসকে!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়েছে সানির 'গাদার ২'। মাত্র ২৪ দিনেই বাজিমাত করেছে এই ছবি। সাফল্যে ভাসছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে সবচেয়ে বেশি খুশির বন্যায় ভাসছেন তারা সিং ওরফে সানি দেওল।

বক্স অফিস পরিসংখ্যান বলছে মুক্তির পর ২৪তম দিনে 'গাদার ২' ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটি। প্রথম সপ্তাহে আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহে কিছুটা পড়তির দিকে থাকলেও আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে গতকাল রোববারের আয় যোগ করলে তা দাঁড়ায় ৫০১.৮৭ কোটি। সবমিলিয়ে ২৪ দিন সময় লেগেছে সানির এই ছবিকে ৫০০ কোটি ছুঁতে। 
বলিউডে নতুন নজির গড়েছে এই ছবি। এর আগে এই সংখ্যা পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। তার খানিকটা পিছনে আছে ‘বাহুবলী ২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর এই মেগাছবি।

বর্তমানে ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় ৩ নম্বরে রয়েছে 'গাদার ২'। প্রথমে আছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এই ছবির আয় ছিল ৫৪০ কোটি। তার পরই আছে ‘বাহুবলী ২’। যার হিন্দি সংস্করণ ভারতে আয় করেছিল ৫১১ কোটি। এর পরই রয়েছে সানির 'গাদার ২'। এখন পর্যন্ত ছবিটির আয় ৫০১.৮৭ কোটি।
সিনেমা বিশেষজ্ঞদের মতে শিগগিরই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। তাই ভক্তরা অপেক্ষায় শাহরুখকে টপকে প্রথমে নম্বর স্থান দখল করতে পারেন কি না সানি!

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর