বিয়ের দেড় মাস পেরোতেই চমক! ‘এবার দুই থেকে তিন’—বলতেই নেটদুনিয়ায় শুভেচ্ছার ঢল রাশমিকা মান্দানার জন্য।
স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর বদলে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন এই জুটি। সেখান থেকে ফিরেই এমন ঘোষণা দিয়েছেন রাশমিকা।
রাশমিকার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তাঁর ও বিজয়ের সঙ্গে রয়েছে একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেশন চরিত্র। এই চরিত্রের নাম ‘রু’। কয়েক মাস আগে ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন তিনি, যেখানে ‘রু’-কে কেন্দ্র করে অ্যানিমেটেড কনটেন্ট বানানো হয়, জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায়।
এই প্রজেক্ট মূলত রাশমিকার ব্যক্তিত্ব ও পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকে তৈরি। আর এখন সেই জগতে যোগ দিয়েছেন বিজয় দেবরাকোন্ডা—মানে, ‘দুই থেকে তিন’ হওয়ার রহস্য এখানেই।
অনুরাগীদের অনেকেই ভেবেছেন, বুঝি সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। কেউ কেউ তো আগেভাগেই মা হওয়ার শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। কিন্তু যাঁরা রাশমিকাকে কাছ থেকে ফলো করেন, তাঁরা জানেন—এটা আসলে অন্য ইঙ্গিত।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। পরে হায়দরাবাদে বসে তাদের প্রীতিভোজ। আপাতত ব্যক্তিগত জীবন উপভোগের পাশাপাশি কাজ নিয়েই ব্যস্ত এই তারকা জুটি।