শুধু স্কুলই নয়, তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এর যথেষ্ট কারণও আছে।
এর অন্যতম বিষয়, তাদের তিনজনই রং বাছাই করে পোশাক পরেছিলেন। এমনকি বীরের টি-শার্ট অফ-হোয়াইট হলেও শাকিব ও বুবলী পরেছিলেন একদম সাদা রঙের পোশাক। তাই এ দুজনের পোশাকটা দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে।
অন্যদিকে, সম্প্রতি শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফিরে বলেছিলেন শেহজাদকে নিয়ে ঘুরতে যাবেন দেশের বাইরে। স্বাভাবিকভাবে সঙ্গে যাবেন বুবলীও।
তারা কি তাহলে এক হচ্ছেন—বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শাকিব খানের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন, ‘মূলত বাবার দায়িত্ববোধ থেকেই সুপারস্টার সন্তানদের জন্য নানা কাজ করে আসছেন। স্কুলে যাওয়ার সময়ও সচেতনভাবে তারা সাদা রঙের পোশাক পরতে চেয়েছিলেন।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে সেই মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন... এখনও মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’
গত কয়েক মাস ধরেই শাকিব-বুবলীর মুখ দেখাদেখি বন্ধ। তিক্ত সময়, সম্পর্কের দূরত্ব তাদের ক্রমেই বেড়েছে। তাই এ দুই তারকার এক হওয়াটা একটা চমকই ছিল বটে।