তারকার মৌন সিদ্ধান্ত

দশর্কদের জন্য কয়েকটা সারপ্রাইজ রেডি করা আছে

সারাটা বছর যাদের সাথে কাটে মানে আমার ফ্যামিলি, নববর্ষ উদযাপনে তাদের সাথেই ছিলাম। এক-দুজন খুব কাছের বন্ধুরাও ছিল। আসলে সবসময় যাদের সাথে সুখ-দুঃখ শেয়ার করি, তাদের নিয়েই থার্টিফার্স্ট ডে উদযাপন হয়েছে।

কাছের বন্ধু ও পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করেছেন সিয়াম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কাজ নিয়ে খুব বেশি পরিকল্পনা করে এগোচ্ছি না। কারণ, আমি যেটা ফিল (অনুভব) করি, যেভাবে কাজ করি—এ বছরও সেভাবেই কাজ করব। তবে এতটুকু ইচ্ছা আছে যে, নতুন যেসব প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছি কিংবা যেগুলো খুব শিগগির শুরু হতে যাচ্ছে, সেগুলোতে বিগত বছরের চেয়ে আরও ভালো অ্যাক্টিং ওয়েজ কিংবা ডেডিকেশন নিয়ে কীভাবে টিমকে সাপোর্ট করা যায়—সেই টার্গেট থাকবে। ইনশাল্লাহ সেটা করব।

অন্যদিকে, ২০২৪ সালে দশর্কদের জন্য কয়েকটা সারপ্রাইজ রেডি করা আছে, সেগুলো যদি অর্জিত হয় তাহলে দর্শক নিজেই দেখে নেবেন। সেজন্য তাঁদের একটু পাশে থাকতে হবে এবং কিছুটা অপেক্ষা করতে হবে।

অনুলিখন: রাব্বানী রাব্বি