সিয়াম-মিমের ‘অন্তর্জাল’ একদম ফ্রি!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম

গত সেপ্টেম্বরে বাংলাদেশসহ একযোগে কানাডা ও আমেরিকার সিনেমা হলে মুক্তি পেয়েছিল দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। তখন খুব একটা সাড়া না ফেললেও সিনেমাটি এবার এলো ওটিটিতে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে স্ট্রিমিং হচ্ছে তারকাবহুল এই ছবি। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বলছে, যেকোনো নেটওয়ার্ক থেকে টফি’তে ‘অন্তর্জাল’ দেখা যাবে একদম ফ্রি!

সিনেমাটি অভিনয় করেছেন একঝাঁক তারকা। ছবি: নির্মাতার সৌজন্যে

‘অন্তর্জাল’ সিনেমাটিতে উঠে এসেছে সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির নানান আলোচিত ইস্যু। সিনেমা হলে এটি খুব বেশি দর্শক না পেলেও সমালোচকরা ‘অন্তর্জাল’-এর প্রশংসা করেছেন। অনেকে ছবিটিকে ‘স্মার্ট যুগের স্মার্ট ছবি’ও বলেছেন। 

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
লোডিং...

এলাকার খবর