এবার ওটিটিতে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

আপডেট : ২০ মে ২০২৬, ০২:৫৭ পিএম

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত প্রিন্স এবং সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস আগামী ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‌‘উৎসব’-এ দেখা যাবে। এই দুই বিগ বাজেটের সিনেমার মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি।

তিনি জানান, দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং মুক্তির সব প্রস্তুতিও শেষ। তাঁর ভাষায়, ‘২১ মে থেকে প্রিন্স ও রাক্ষস-এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। বাংলা ভাষার দর্শকদের জন্য আমরা একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।’

প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গত ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। দর্শকরা এবার ওটিটিতে প্রিন্স’র আরও পরিপূর্ণ ও উপভোগ্য সংস্করণ দেখতে পারবেন।

অন্যদিকে, ঈদের অন্যতম আলোচিত ও প্রশংসিত সিনেমা রাক্ষস নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। এর আগে তিনি ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন। নির্মাতার ভাষায়, রাক্ষস মূলত ‘বরবাদ ইউনিভার্স’র একটি অংশ। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটিতে সেই আবহ ও নির্মাণশৈলীর ছাপ পেয়েছেন দর্শকরাও।

রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

রাক্ষস-এর মাধ্যমে সিয়ামকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সিনেমাটি এখনও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত হচ্ছে। আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বড় দুই সিনেমা নিয়ে উৎসব’র যাত্রা প্রসঙ্গে প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শক সহজেই নতুন সিনেমা, নাটক ও সিরিজ উপভোগ করতে পারবেন। তাই যাত্রার শুরুতেই আমরা ঈদের সবচেয়ে আলোচিত দুই সিনেমাকে সঙ্গে রাখছি। পৃথিবীর সব দেশের দর্শকরা বাংলা সিনেমাকে সহজেই উৎসবে দেখতে পারবেন।’

প্রাথমিকভাবে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েবসাইট (www.utshob.live)-এ প্রবেশ করে নির্ধারিত অর্থের সাবস্ক্রিপশন নিয়ে প্রিন্স ও রাক্ষস উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজও দেখা যাবে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে উৎসব অ্যাপ উন্মুক্ত করা হবে। এ ছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও প্ল্যাটফর্মটির সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর