পুত্রসন্তানের বাবা হলেন রোশান 

২০২৩ সালে বিয়ের প্রায় তিন বছর পর  সে ঘটনা প্রকাশ্যে আনেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জিয়াউল রোশান। এর কিছুদিন পর জানান, তার স্ত্রী তাহসিনা এশার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান।

১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার নায়ক। মঙ্গলবার (৩০ এপ্রিল) পুত্রসন্তানের জন্ম নিয়েছে। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন রোশান।

বুধবার (১ মে) দুপুরে রোশান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ নায়ক লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল পুত্রসন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান চেয়েছি। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক স্বামী জিয়াউল রোশানের সঙ্গে স্ত্রী তাহসিনা এশা। ছবি ফেসবুক থেকে নেওয়াদোয়া চেয়ে রোশান লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন  দিতে পারি।’

‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আসেন রোশান। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।