নয় দিনের সিনেমা-উৎসব, দোহায় শেষ হলো গল্পের মহাযাত্রা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

নয় দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর ছিল কাতারের দোহা। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজন শেষে পর্দা নামল দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর। শুক্রবার (২৭ নভেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর।

দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই) আয়োজিত এবারের উৎসবে সাহসী ও স্বাধীন গল্প বলার স্বীকৃতি দিতে বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে ৩ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের বর্তমান আমিরের বোন ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল-মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ড. আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন তুর্কি আল-সুবাই, কাতার লিডারশিপ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ ড. আবদুল্লাহ বিন আলি আল থানি, মিডিয়া সিটি কাতারের প্রধান নির্বাহী হামাদ ওমর আল-মান্নাই, ভিজিট কাতারের প্রধান নির্বাহী আবদুলআজিজ আলি আল-মাওলাওয়ি এবং ওল্ড দোহা পোর্টের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল্লাহ আল-মুল্লাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সুদানের চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক আমজাদ আল-নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রশিল্পের পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা এলিয়া সুলেইমান, আলোকচিত্রী ব্রিজিত লাকম্ব ও নির্মাতা আহমেদ আল-বাকের।

সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন উৎসব পরিচালক ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফাতমা হাসান আল-রেমাইহি।

তিনি বলেন, ‘আজ রাতে দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর বিজয়ীদের উদ্‌যাপনের মধ্য দিয়ে আমরা শুধু চলচ্চিত্রের সাফল্যকেই উদ্‌যাপন করছি না। আমরা স্বীকৃতি দিচ্ছি গল্পের সেই শক্তিকে, যা সীমান্ত অতিক্রম করে, প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানায় এবং বিভিন্ন মানুষ ও জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে বৈশ্বিক আলোচনায় নিয়ে আসে।’

ফাতমা হাসান আল-রেমাইহি আরও বলেন, ‘দোহা ফিল্ম ইনস্টিটিউটে আমরা বিশ্বাস করি, গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলোকে দেখা, শোনা এবং স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সেই মঞ্চ তৈরি করতেই দোহা চলচ্চিত্র উৎসবের আয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা ও দর্শকদের একত্র করা, সাহসী ও স্বাধীন গল্প বলাকে উৎসাহিত করা এবং যেসব গল্প হয়তো কখনোই বলা হতো না, সেগুলো তুলে ধরার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।’

চলচ্চিত্রের সামাজিক প্রভাব নিয়ে তিনি বলেন, ‘আজ রাতে পুরস্কৃত চলচ্চিত্রগুলো মনে করিয়ে দেয়, সিনেমা শুধু আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি নয়; এটি এমন এক শক্তি, যা পৃথিবীকে বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, মানুষে মানুষে সংযোগ তৈরি করতে পারে এবং আরও সহমর্মিতাপূর্ণ ভবিষ্যতের কল্পনা করতে শেখায়।’

এবারের উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, মেড ইন কাতার প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতা—এই চারটি প্রধান প্রতিযোগিতা বিভাগ ছিল।

এ ছাড়া উৎসবের ইতিহাসে এবারই প্রথম দেওয়া হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (ফিপ্রেসি) পুরস্কার।

১৯ নভেম্বর শুরু হওয়া এবারের উৎসবের প্রধান অংশীদার ছিল কাতারা, মিডিয়া সিটি কাতার, ফিল্ম কমিটি ও ভিজিট কাতার।

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’। অন্যদিকে সেরা প্রামাণ্যচিত্র ও আন্তর্জাতিক...
সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি, আর তাঁর সঙ্গে মানানসই সাদা পাঞ্জাবিতে দেখা যায় বর সিদ্ধার্থকে। আংটি বদল থেকে শুরু করে আইনি কাগজপত্রে সই—সব মিলিয়ে জীবনের বিশেষ মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি...
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 
পাকিস্তানি কনটেন্ট ঘিরে ভারতে নতুন করে তীব্র ক্ষোভ ও বিতর্ক দানা বেঁধেছে। একদিকে নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ করার পাশাপাশি স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে বলিউড চলচ্চিত্রকর্মীদের...
সরকার ঐক্যের জন্য ডাকলে বিরোধী দল বসবে, তবে সেই আলোচনা জনগণের দাবি নিয়ে হতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে...
শরীয়তপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত চার বছরে এই সড়কে প্রাণ গেছে ১৭১ জনের। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি, সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা এবং চালকের অদক্ষতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর