দর্শকের সামনে এল পটু

আজ (১০ মে) মুক্তি পেয়েছে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন নির্মিত প্রথম চলচ্চিত্র ‘পটু’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা ইভান সাইরেরও।

সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানায়, ছবিটি দেশের ৬টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

হল লিস্টজানা গেছে, শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। চরে শুটিংয়ের কারণ– গল্পটাই এমন। চর, চরের জীবন, চরের মানুষ এসব নিয়েই পটুর গল্প।

ছবিটি নিয়ে অভিনেতা ইভান সাইর বলেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পুরো মনোযোগ এখানেই ছিল। কমিয়ে দিয়েছিলাম অন্যান্য কাজ। টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজ করেছি। সব মিলিয়ে প্রায় ৭০ জনের একটি টিম কাজ করেছি ছবিটির সঙ্গে।’

‘পটু’র বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।