মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

মাগুরায় ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি গত ৬ মার্চ বৃহস্পতিবার ঘটে। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছেন। এবার বিষয়টি নিয়ে বিচার চাইলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

এ তারকা ছিলেন দেশের বাইরে। মাত্রই ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানায়, বিষয়টি  আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। তিনি তাঁর ফেরিফায়েড ফেসবুকে লিখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’

সাম্প্রতিক শাকিবের ‘নবাব এলএল.বি’ সিনেমা ছিল বেশ আলোচিত। এর গল্পও গড়ে উঠেছিল একটি ধর্ষণ কাণ্ড নিয়ে। যেখানে শাকিব খানকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। লড়েছিলেন ধর্ষণের বিচারের দাবিতে।

নবাব এলএলবি` সিনেমাতে শাকিব। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যেএবার বাস্তব জীবনেও সামাজিক জনমত গড়ার চেষ্টা করছেন এই অভিনেতা।