প্রেম, বিয়ে ও পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা এক যুবকের গল্প নিয়ে আসছে ঈদের নাটক ‘বান্টির বিয়ে’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। এটি প্রযোজনা করেছে সিএমভি।
গল্পটি গড়ে উঠেছে এক যুবকের প্রেম ও বিয়ে নিয়ে মজার এবং রোমাঞ্চকর ঘটনার ওপর। ট্রেলার অনুসারে, মিলি নামের এক সাহসী মেয়ে তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে পড়ে! এরপর তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে মিলির পারিবারিক বাধা এবং বান্টির সঙ্গে অন্য এক মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে।
নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত একটি রোমান্টিক কমেডি। জোভান, কেয়া, মারিয়া ও পারসা দারুণ অভিনয় করেছেন। দর্শকরা ঈদে নাটকটি উপভোগ করবেন।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদে সিএমভির ব্যানারে ২০টির বেশি নাটক মুক্তি পাবে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে এগুলো প্রকাশিত হবে।


‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে...’, কবে আসছে আমলনামা
