ঈদুল আজহার কোন ছবিতে দর্শকের পয়সা উসুল?

আপডেট : ২৭ মে ২০২৬, ১০:১৩ পিএম

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের টাকা কোন সিনেমা উসুল করবে? চলুন জেনে নেওয়া যাক এবারের ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা কোনগুলো!

শাকিব খানের ‘রকস্টার’
দর্শকদের আগ্রহের একেবারে তুঙ্গে রয়েছে কিং খান শাকিব খানের ‘রকস্টার’। এই ছবিতে শাকিবের একাধিক লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মিউজিক্যাল রোমান্টিক ঘরানার এই ছবিতে দ্বিতীয়বারের মতো শাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। যদিও সিনেমার গানগুলো এখন পর্যন্ত তেমন একটা সাড়া ফেলতে পারেনি, তবুও শাকিব ভক্তরা প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত!

মেজবাউর রহমান সুমনের ‘রইদ’
যাঁরা একটু ভিন্ন ধাঁচের এবং আন্তর্জাতিক মানের সিনেমা পছন্দ করেন, তাদের জন্য মাল্টিপ্লেক্সে রাজত্ব করতে আসছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো এই সিনেমার টিজার, ট্রেলার আর গান ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষির অনবদ্য অভিনয় দেখতে সিনেমা হলের সিট বুক করার জন্য তৈরি থাকুন!

মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’
এবারের ঈদের অন্যতম বড় চমক হতে যাচ্ছে ‘বনলতা সেন’! মেধাবী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের এই সিনেমাটির ট্রেলার আর গান দেখে দর্শকরা রীতিমতো নড়েচড়ে বসেছেন। একঝাঁক পরিচিত মুখ—খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডলদের নিয়ে তৈরি এই ছবি কতটা ম্যাজিক দেখায়, সেটাই এখন দেখার বিষয়।

আদর-বুবলীর ‘পিনিক’
বিগত কয়েক বছরের ট্রেন্ড বজায় রেখে এবারের ঈদেও হাজির হচ্ছেন আদর আজাদ। আর তাঁর সাথে আছেন শবনম বুবলী। তাঁদের নতুন সিনেমা ‘পিনিক’-এর আইটেম গানটি কিন্তু ইতিমধ্যেই দর্শক লুফে নিয়েছে। কমার্শিয়াল সিনেমার দর্শকদের জন্য এই ‘পিনিক’ হতে পারে ঈদের পারফেক্ট বিনোদন।

আরিফিন শুভ ও মিমের ‘মালিক’
অ্যাকশন প্রেমীদের জন্য হাইভোল্টেজ ড্রামা নিয়ে আসছেন ঢালিউড ও বলিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবং গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে। অ্যাকশন আর থ্রিলারে ভরপুর এই সিনেমা বক্স অফিসে কতটা দাপট দেখাবে, তা নিয়ে চলছে জোর আলোচনা।

সৈকত নাসিরের ‘মাসুদ রানা’
একেবারে শেষ মুহূর্তে এসে ঈদের যুদ্ধ জমিয়ে দিতে যুক্ত হলো আইকনিক গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। সৈকত নাসির পরিচালিত এই সিনেমার ট্রেলার দর্শকদের মনে বেশ আগ্রহ তৈরি করেছে। নবাগত রাসেল রানা মাসুদ রানার লুকে কতটা জাস্টিস করতে পারলেন এবং সাথে পূজা চেরীর রসায়ন কেমন জমলো, তা জানতে হলে যেতে হবে প্রেক্ষাগৃহে।

আরও যা রয়েছে মুক্তির তালিকায়
এখানেই শেষ নয়! ঈদের সিনেমা হলে আরও থাকছে ববি হকের অ্যাকশন ও ড্রামায় ভরপুর ‘তছনছ’ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী প্রশংসিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।

তাহলে বুঝতেই পারছেন, নানা স্বাদ আর নানা রঙের সিনেমা নিয়ে এবার ঈদের প্রেক্ষাগৃহ থাকছে জমজমাট! রোমান্স, অ্যাকশন, থ্রিলার কিংবা আর্ট ফিল্ম—দর্শকের জন্য রয়েছে সব ঘরানার সিনেমা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর