জেল থেকে ফ্রেমে ফারিয়া, মাঝে একটা মাস...

এক মাসের নীরবতা ভেঙে অবশেষে কাজে দেখা দিলেন নুসরাত ফারিয়া। ফেসবুকে একগুচ্ছ প্রাণবন্ত ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘১ মাস পর….।’ ক্যাপশন ছোট হলেও তার প্রত্যাবর্তন ছিল চমক।

ছবিগুলোতে খোলা চুল, ঠোঁটে মিষ্টি হাসি— যেন ঝলমলে আলোয় ফিরে এসেছেন ফারিয়া। অনেক ভক্ত-অনুরাগী যেন খুঁজে পেয়েছেন সেই পুরোনো নায়িকাকে নতুন রূপে। ছবিতে দেখা যায়, তিনি রেকডিংয়ে মনোযোগী।

ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়াগত মাসে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া কার্যত নিষ্ক্রিয় ছিলেন। 

ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়াউল্লেখ্য, গত ১৮ মে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। অভিযোগ ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, সহিংসতা ও হত্যাচেষ্টার মতো গুরুতর বিষয় নিয়ে। ঘটনার পর মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। তবে ২০ মে জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।