অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা পরী মণি। পোস্টে তিনি লেখেন,
‘আহারে… কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’
তিনি আরও লেখেন, ‘‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো—‘এমন কাপড় কেন পরছে ক্যামেরার সামনে!’ মানে সব দোষ তোর পছন্দের কাপড়ের। আমরা তো শুধু দেখি চোখে…”
পরী মণি আরও বলেন, ‘অবন্তীর মতো শান্ত স্বভাবের মানুষ খুব কমই দেখা যায়। এই ধরনের পরিস্থিতি যারা নিয়মিত ক্যামেরার সামনে পড়েন, তারা সবাই কমবেশি বোঝেন কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।’