আমি তাহলে ঘোমটা পরেই থাকি: পরী মণি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

পরী মণি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের দাবি করেন। ফেসবুক লাইভে তিনি বলেন, কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করব।

স্টল ভাঙচুরের অভিযোগ করে তিনি বলেন, এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সাথে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সাথে বসুক, আমার সাথে বুঝুক।

পরী মণি বলেন, গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে?

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, একটা সমস্যা হয়েছিল। পরী মণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি। ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। 

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার তাঁর সঙ্গে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম জড়িয়েছে। চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন—তাঁর সঙ্গেই নাকি...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 
বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে...
জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর