তাপসেই কি আপস রাজ-পরীর?

ফের একসাথে দেখা গেল হাল আমলের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরী মণিকে। ছবি: ফেসবুক থেকে নেওয়াফের একসাথে দেখা গেল হাল আমলের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী পরী মণিকে। গানবাংলার স্টুডিওতে সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তাঁর স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে একসাথে দেখা গেছে রাজ-পরীকে। ছেলে রাজ্যকে কোলে নিয়ে কেক কেটেছেন রাজ। পাশে হাসিমুখে ছিলেন পরী মণি। 

এই ঘটনার ছবি ও ভিডিও কৌশিক হোসেন তাপস তাঁর ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের এসব ছবি ও ভিডিও নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। গুঞ্জন আছে, তবে কি তাপসের মাধ্যমে নিজেদের মধ্যে আপস করলেন রাজ-পরী ? তবে এই বিষয়ে তাপস, রাজ বা পরী মণির কোন বক্তব্য পাওয়া যায়নি। 

ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করে তাপস লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’একসঙ্গে রাজ-পরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে, গত ১০ আগস্ট ছেলে রাজ্যের জন্মদিন ধুমধাম করে একাই পালন করেন পরী মণি। তখন ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় পরী আফসোস করে বলেছিলেন, ‘বাবা থাকলে জন্মদিনটা আরও অন্যভাবে করা যেত।’ 

জন্মদিনের আগেই ছেলে রাজ্যের সঙ্গে দেখা করতে পরীর বাসায় যান রাজ। তবে তখন অভিমানে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছিলেন পরী মণি। রাজের সঙ্গে তখন তিনি দেখা করেননি। এরপর কিছু সময় ছেলের সঙ্গে থেকে ফিরে আসেন রাজ। 

ছবি: ফেসবুক থেকে নেওয়াগিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমা করতে গিয়ে প্রেমে পড়েন রাজ-পরী। সেই প্রণয় থেকে হয় পরিণয়। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে রাজ্য।