আয়ে সবার চেয়ে এগিয়ে ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে এখন সবার আগে।

দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়া ইতিবাচক প্রতিক্রিয়াই যেন বদলে দিয়েছে ছবির ভাগ্য। দ্বিতীয় সপ্তাহে এসে শো বেড়ে এখন একেবারে শীর্ষে। জানা গেছে, মুক্তির মাত্র ১১ দিনেই ৩ কোটির ঘরে ঢুকে গেছে সিনেমাটি।

দেশের মাল্টিপ্লেক্সগুলো—স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্স মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে স্টার সিনেপ্লেক্স থেকেই।

পরিচালক তানিম নূর বলছেন, দর্শকের এই সাড়া তাঁর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। একা নয়, দল বেঁধে পরিবার-বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে আসছেন দর্শক—যা নির্মাতার কাছে ‘সবচেয়ে বড় প্রাপ্তি’।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় চলছে ২৮টি শো, যা বৃহস্পতিবারে বেড়ে হয়েছে ৩৩। অন্যদিকে লায়ন সিনেমাসে ২টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পাচ্ছে ছবিটি।

প্রখ্যাত কথাসাহিত্যিক  হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই গল্পটি মূলত একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে। যাত্রাপথে উঠে আসে বিভিন্ন মানুষের জীবন, সম্পর্ক আর অনুভূতির গল্প।

অভিনয়ে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও শ্যামল মওলাসহ আরও অনেকে।

সব মিলিয়ে, শুরুটা নীরব হলেও এখন ঈদের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠেছে ‘বনলতা এক্সপ্রেস’।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর