মাথায় মারাত্মক জখম নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অভিনেতা শরীফুল রাজ। লেগেছে চারটি সেলাই। এরপর হাসপাতাল ছেড়েছেন তিনি। এরপর থেকে কোনভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
এভারকেয়ার হাসপাতালে রাজ চিকিৎসা নিয়েছেন জানা গেলেও পরে খবর পাওয়া যায় বৃহস্পতিবার রাতে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু নিশ্চিত করছে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারাও এব্যাপারে কিছু জানেন না।
ভাটারা থানার এসআই আমিনুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, এভারকেয়ার হাসপাতালে শরীফুল রাজ চিকিৎসা নিয়েছেন এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।
গুলশান থানার এসআই হাফিজুর রহমান বলেন, ইউনাইটেড হাসপাতালেও শরীফুল রাজ চিকিৎসা নিয়েছেন এমন কোনো তথ্য জানা নেই।
এ ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ কর্মকর্তা ডা. রাব্বি বলেন, এই ব্যাপারে এখনও কিছু জানি না। বিস্তারিত জেনে জানাব।
সম্প্রতি একসাথে ছবি দেখা গেছে রাজ-পরীর। সবাই ধারণা করেছিল, অভিমান ভুলে এক হয়েছেন তাঁরা। তবে এর পরপরই আবারও আলোচনার এলেন এই জুটি। মারাত্মকভাবে জখম নিয়ে বৃহস্পতিবার হাসপাতলে চিকিৎসা নেন রাজ।
অন্যদিকে পরী মণিও গতকাল (১৮ আগস্ট) জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এভারকেয়ার হাসপাতালে।