গেল ঈদে মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই দেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি। দিন কয়েক বাদে আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে মুক্তি পায়। সেখানেও এসেছে সাফল্য।
আর এ কারণেই 'প্রিয়তমা' টিমের পক্ষ থেকে এলো ঘোষণা। যা দিলেন এর পরিচালক হিমেল আশরাফ।
ছবির বিষয়টি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকেও নিশ্চিত করেছেন এই পরিচালক। তিনি জানান, গত বছর নিউইয়র্কে 'রাজকুমার' ছবির মহরত হয়। প্রযোজকরা পিছিয়ে যাওয়াতে কাজটি বন্ধ হয়ে ছিল। এবার এতে যুক্ত হলেন আরশাদ আদনান।
এদিকে শাকিব খানের হাতে আছে বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে হিমেল আশরাফ 'মায়া' ছবি পরিচালনা করবেন। অন্যদিকে অনন্য মামুনের 'দরদ'-এও দেখা যাবে কিং খানকে। যার কাজ শুরু হবে সেপ্টেম্বরে। আর চলতি মাসেই শাকিব যাবেন কলকাতায়। সেখানে এসকে মুভিজের সঙ্গে নতুন ছবির চুক্তি হওয়ার কথা আছে।