ফের শাকিব-ইধিকা জুটি, ‘নিঃস্ব’-তে ফিরছেন নায়িকা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। সংশ্লিষ্টদের ভাষ্য, আনুষ্ঠানিক ঘোষণা আসবে এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে।

এর আগে ‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে ইধিকা পালের নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকাকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে। সিনেমাটি নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকের পর প্রথম ছবিতেই দুই বাংলার দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বরবাদ’-এ আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন।

অন্যদিকে ‘বরবাদ’ দিয়েই বড় পর্দায় নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান অভিনীত সেই সিনেমার সাফল্যের পর নির্মাতার নতুন সিনেমা ‘নিঃস্ব’ ঘিরে দর্শকের আগ্রহও তৈরি হয়েছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর