ঈদ আয়োজন

নানা সুরে এবারের উৎসব

ঈদ আয়োজনটা গান ছাড়া একেবারেই যেন বেমানান। এবারও আছে। উৎসব মানানসই বেশ কিছু গান এবার এসেছে অডিও-ভিডিও মাধ্যমে। চতুর্থ পর্বে থাকল তার কয়েকটি—

ওয়ারফেজ
ঈদ উপলক্ষে প্রকাশ পেল ব্যান্ড ওয়ারফেজের মুক্তি প্রতীক্ষিত অ্যালবাম ‘পথচলা ২’র তৃতীয় গান ‘অন্ধ জীবন’। এর কথা লিখেছেন এবং সুর করেছেন বাবনা করিম। লয় রেকর্ডের ব্যানারে প্রকাশিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। এর আগে প্রকাশিত হয়েছিল একই অ্যালবামের ‘হারিয়ে তোমাকে’ ও ‘আলো’ নামের দুটি গান। লিংক:

ব্ল্যাক
রক এন রিদম ৪.০ কনসার্টের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর ব্ল্যাকে ফিরেছিলেন জন, টনি, তাহসানরা। এদিন প্রিমিয়ার হয়েছিল ব্যান্ডটির মুক্তি প্রতীক্ষিত ‘সমান্তরাল’ গানটির ভিডিও। এবার ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হলো এটি। জি-সিরিজ থেকে প্রকাশিত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আগা নাহিয়ান আহমেদ। লিংক:

পপাই
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে ব্যান্ড পপাই-এর নতুন গান ‘স্বপ্নঘর’। এটি লেখার পাশাপাশি সুর করেছেন ‘পপাই’খ্যাত রাফফান ইমাম। লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত গানটির প্রযোজনায় রয়েছেন তালাত মিনহাজ। লিংক:

৫৪ শিল্পীর ৬৩ গান
স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা ৬৩টি গানে কণ্ঠ দিয়েছেন ৫৪ জন শিল্পী। শিল্পীদের তালিকায় রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফী মণ্ডল, শায়ান চৌধুরী অর্ণব, কোনাল, লুৎফর হাসান, অবন্তী সিঁথি, নবনীতা চৌধুরী, ফারহিন খান জয়িতা প্রমুখ। ৬৩টি গানের সংকলন সাজানো হয়েছে ৯টি পর্বে। গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানগুলো। লিংক:

আলী হাসান-মারজুক রাসেল
ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে অভিনেতা-গীতিকার মারজুক রাসেল ও র‍্যাপার আলী হাসানের কণ্ঠে নতুন গান ‘নানা নাতি’। এটি লিখেছেন আলী হাসান। তাঁর সঙ্গে যৌথভাবে গানটির সুর করেছেন মারজুক রাসেল। কলরব স্টুডিওর ব্যানারে প্রকাশিত এ গানের ভিডিওচিত্র পরিচালনা করেছেন জাকারিয়া হাসান মুন্না। লিংক:

কাজী শুভ
‘পাথর হয়ে গেছে মন’ ও ‘ক্ষত’ শিরোনামের দুটি নতুন গান প্রকাশ করেছেন কাজী শুভ। জানা যায়, পাথর হয়ে গেছে মন গানটি লিখেছেন হানিফ খান। সুর কাজী শুভ। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। কাজী শুভ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে গানটি। এদিকে, ক্ষত শিরোনামের গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন শামিম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী কিশোর। এ ছাড়া ‘কুরবানি’ শিরোনামের আরেকটি গান প্রকাশ পাওয়ার কথা রয়েছে কাজী শুভর। এতে আরও কণ্ঠ দিয়েছেন জাকিউল হাই দিপু, রাশেদুল ইসলাম, দীন ইসলাম, সিদ্দিকুর রহমান, প্রতীক ও খোরশেদ জালালী। কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পাবে গানটি। লিংক:  

জামিল খ্যাপা
প্রকাশ পেয়েছে ‘আরটিভি ইয়াং স্টার’খ্যাত লোকসংগীতশিল্পী জামিল খ্যাপার কণ্ঠে নতুন গান ‘কত সইব’। এটি লিখেছেন এইচ বি ওয়াহিদ। সংগীতায়োজন করেছেন অনু মোস্তাফিজ। ভিডিও আকারে প্রকাশিত এ গানের সুর করেছেন গায়ক নিজেই। লিংক:  

মিঠু
ছবি আঁকার পাশাপাশি নিয়মিত গান করেন এম আই মিঠু। এবারের ঈদে প্রকাশ পেয়েছে তাঁর নতুন দুই গান। শিরোনাম ‘শোনো নিরুপমা’ ও ‘মায়া বাড়াইলা’। এর মধ্যে শোনো নিরুপমা গানটি লিখেছেন ও সুর করেছেন এস এম সোহেল। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। অপর গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। লিংক:

আরও পড়ুন: