ঈদ আয়োজন

নানা গানে এবারের উৎসব

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:১৪ পিএম

ঈদ আয়োজনটা গান ছাড়া একেবারেই যেন বেমানান। এবারও আছে। উৎসব মানানসই বেশ কিছু গান এবার এসেছে অডিও ও ভিডিও মাধ্যমে। দ্বিতীয় পর্বে থাকল তার কয়েকটি—

সামিনা-বাপ্পা
‘রিমঝিম রিমঝিম’ শিরোনামে দ্বৈতকণ্ঠের একটি গান নিয়ে এলেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার। গীতিকার আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাকারিয়া হাসান মুন্না। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
লিংক:
 
শাফিন আহমেদ
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে প্রকাশ পেয়েছে শাফিন আহমেদের নতুন গান ‘অন্ধ আবেগ’। কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন কিশোর দাস।
লিংক:

মিলা
ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন পপতারকা মিলা। শিরোনাম ‘টোনাটুনি’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। এটি নির্মাণ করেছেন ইলজার ইসলাম। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে শনিবার (১৫ জুন) মুক্তি পেয়েছে এটি।
লিংক:

যাযাবর
প্রকাশ পেয়েছে যাযাবর ব্যান্ডের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘যাযাবর’। এর কথা ও সুর করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট ক্যাপ্টেন। মিউজিক্যাল ফিল্মটির সাজানো হয়েছে দুই মহল্লার মাফিয়া গ্যাংয়ের গল্পে। এতে মডেল হয়েছেন সুজন হাবিব, ইশারা, মুকুল জামিল ও এলিন। ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে মুক্তি পাচ্ছে এটি।
লিংক:

আতিয়া-কুশল
ঈদুল আজহায় ‘তোমাতেই পূর্ণ আমি’ নামের দ্বৈতকণ্ঠের গান নিয়ে আসছেন ‘চল নিরালায়’খ্যাত আতিয়া আনিসা ও কুশল মণ্ডল। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিওতে মডেল হয়েছেন পূর্ণিমা বৃষ্টি ও শিমুল। কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এটি। একক এই গান ছাড়া ঈদ উপলক্ষে নির্মিত কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন আতিয়া। 

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর