ঈদ আয়োজনটা গান ছাড়া একেবারেই যেন বেমানান। এবারও আছে। উৎসব মানানসই বেশ কিছু গান এবার এসেছে অডিও ও ভিডিও মাধ্যমে। তৃতীয় পর্বে থাকল তার কয়েকটি—
হাবিব-অন্তরা
প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে গাইলেন অন্তরা কথা। ‘ভাবিনি কখনো’ নামে দ্বৈতকণ্ঠের এ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।
লিংক:
পড়শী
গীতিকার সুদীপ কুমার দীপের কথায় পড়শীর নতুন গান ‘এই দুটি চোখে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।
লিজা
মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করলেন গায়িকা সানিয়া সুলতানা লিজা। এর শিরোনাম ‘পূর্ণিমা চাঁদ’। সুর করেছেন নকিব খান। শোয়েব আহমেদের লেখা গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। ফিল্ম ভ্যাঞ্চারের ব্যানারে এর মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।
লিংক:
এফ এস নাঈম
অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও গানের জগতে পথচলায় নতুন নন এফ এস নাঈম। ঈদ উপলক্ষে স্পটিফাইয়ে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘মায়া’। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ আল ফয়সাল।
কাজী শুভ`
‘পাথর হয়ে গেছে মন’ ও ‘ক্ষত’ শিরোনামের দুটি নতুন গান প্রকাশ করেছেন কাজী শুভ। জানা যায়, পাথর হয়ে গেছে মন গানটি লিখেছেন হানিফ খান। সুর কাজী শুভ। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। কাজী শুভ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে গানটি। এদিকে, ক্ষত শিরোনামের গানটি লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন শামিম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী কিশোর। এ ছাড়া ‘কুরবানি’ শিরোনামের আরেকটি গান প্রকাশ পাওয়ার কথা রয়েছে কাজী শুভর। এতে আরও কণ্ঠ দিয়েছেন জাকিউল হাই দিপু, রাশেদুল ইসলাম, দীন ইসলাম, সিদ্দিকুর রহমান, প্রতীক ও খোরশেদ জালালী। কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পাবে গানটি।
লিংক:



