জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদের নতুন একটি ডুয়েট গান প্রকাশিত হয়েছে। হাবিবের সুর ও সংগীতে তাঁর সঙ্গে কন্ঠ দিয়েছেন নতুন কন্ঠশিল্পী নুজহাত রাহনুমা।
গত বৃহস্পতিবার (৮ জুন) হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে ‘তোমার প্রেমে’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে।
গানটি প্রকাশ করার পর এরই মধ্যে শ্রোতাদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। গানটি নিয়ে তারা যথেষ্ট আশাবাদী।