দোহায় চার ‘আরব রাইজিং স্টার’, আলোচনায় নতুন প্রজন্মের সিনেমা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

দোহা চলচ্চিত্র উৎসবের (ডিএফএফ) ২০২৬ আসরে প্রথমবারের মতো দেওয়া হলো ‘আরব রাইজিং স্টারস’ সম্মাননা। আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক সাময়িকী স্ক্রিন ইন্টারন্যাশনালের উদ্যোগে এই স্বীকৃতি পেয়েছেন আরব বিশ্বের চার উদীয়মান প্রতিভা। তাঁরা হলেন কাতারের নির্মাতা নাদিয়া আল-খাতের, ইরাকি-কুর্দি অভিনেত্রী আভান জামাল, মিসরের অভিনেতা মারাওয়ান ওয়ালিদ এবং সৌদি আরবের নির্মাতা লিনা মালাইকা।

 

আঞ্চলিক চলচ্চিত্রের নতুন প্রতিভা খুঁজে বের করার এক দশক পূর্তিতে দোহায় প্রথমবারের মতো এই আয়োজন করেছে স্ক্রিন ইন্টারন্যাশনাল।

নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে প্রতিষ্ঠিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের সংযোগ তৈরি, সাংস্কৃতিক বিনিময় এবং আরব বিশ্বের মৌলিক গল্পগুলো আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সম্মাননা পাওয়া চার শিল্পীর মধ্যে কাতারের নির্মাতা নাদিয়া আল-খাতেরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইট টু অ্যাশেজ’ জায়গা পেয়েছে এবারের দোহা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায়।

আরব নির্মাতাদের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে নাদিয়া বলেন, ‘আমাদের অনেক প্রচলিত ধারণা ও বাইরের প্রত্যাশার বিরুদ্ধে লড়তে হয়। অন্যের দৃষ্টিভঙ্গির কাছে আত্মসমর্পণ না করাটা গুরুত্বপূর্ণ। এসব ধারণাকে চ্যালেঞ্জ করার অনেক সুযোগ রয়েছে। কারণ আমাদের বলার মতো অনেক গল্প আছে।’

ইরাকি-কুর্দি অভিনেত্রী আভান জামাল অভিনয় করেছেন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নো প্যারাডাইস ইফ ইউ আর কিলড বাই আ ওম্যান’-এ। ছবিতে তাঁকে দেখা যাবে পেশমার্গা বাহিনীর একজন স্নাইপারের চরিত্রে। চলচ্চিত্রটি ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ইরাকের জমা দেওয়া ছবি।

সম্মাননা পেয়ে আভান বলেন, ‘আরব রাইজিং স্টারসের অংশ হতে পারা সত্যিই সম্মানের। ভালোবাসা, আশা, পরিবার কিংবা বেঁচে থাকার সংগ্রাম—এসব অনুভূতি সারা বিশ্বের মানুষের কাছেই এক। আমরা নিজেদের গল্পগুলো সত্যতা ও আন্তরিকতার সঙ্গে তুলে ধরছি এবং বিশ্বের মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছি।’

 

অন্যদিকে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘সেফ এক্সিট’-এর অভিনেতা মারাওয়ান ওয়ালিদ জানান, এই স্বীকৃতি তাঁর জন্য গর্বের। দোহা চলচ্চিত্র উৎসবে এসে বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

সৌদি নির্মাতা, লেখক ও ক্রিয়েটিভ ডিরেক্টর লিনা মালাইকা বলেন, ‘এমন অনুপ্রেরণাদায়ী শিল্পীদের সঙ্গে নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। চলচ্চিত্র, লেখালেখি ও সৃজনশীল কাজের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ আরব বিশ্বের নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরিতে সহায়তা করবে।

‘শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের মৌলিক প্রয়োজন'- দোহা চলচ্চিত্র উৎসবে এমন মন্তব্য করেছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। তাঁর মতে, সংঘাত, সহিংসতা ও বিদ্বেষে ভরা বর্তমান বিশ্বে সিনেমার...
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন বরেণ্য এই সংগীতশিল্পী ও সাংবাদিক। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও তিনি অমলিন। সঞ্জীব...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও...
ইয়েমেনের তাইজ প্রদেশের দুটি জেলায় বিমান হামলার দাবি করেছে দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী। এছাড়া হুতি নিয়ন্ত্রিত সানা, তাইজ ও সাদা প্রদেশে ইয়েমেন সরকারি বাহিনীর অভিযান চালানোর কথা জানানো হয়েছে। তবে এ...
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করার ঐতিহাসিক রায়ে বদলে যাচ্ছে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-র এমন ভূমিকা গাজা সংক্রান্ত মামলায়...
ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছর মেয়াদে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের (এইএসএল) শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর