চীনের ছেংতুতে চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল। শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং দর্শকদের জন্য নানা সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।
 
জাতীয় চলচ্চিত্র প্রশাসনের নির্দেশনায় এবং সিএমজি ও ছেংতু সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে ‘সিছুয়ান কনজারভেটরি অব মিউজিক’র সিম্ফনি অর্কেস্ট্রা বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় সুর পরিবেশন করে। এ সময় নির্মাণাধীন কয়েকটি চীনা চলচ্চিত্রও তুলে ধরা হয়।

উৎসবে ১১টি প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স (ছেংতু) গঠন করা হয়। একই সঙ্গে চলচ্চিত্রের গল্প ও চরিত্রের স্বত্ব ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল পণ্য তৈরির বিষয়ে কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়।

এবারের আয়োজনের মূল লক্ষ্য চলচ্চিত্রকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করা। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্নিভাল।

দীর্ঘ বিরতি কাটিয়ে গত জুনে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা তানিম রহমান অংশু। সামাজিকমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে জানান, তাঁর আগামী চলচ্চিত্রের নাম ‘লিম্বো’, যা মুক্তি পাবে আগামী বছর।...
উৎসবমুখর পরিবেশে ভিন্নমাত্রার আয়োজন নিয়ে হাজির হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাব। প্রতিবছরের মেলার গণ্ডি পেরিয়ে এবারই প্রথমবার সংগঠনটি আরও বড় পরিসরে আয়োজন করেছে ‘উইন্টার স্মাইল...
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার তাঁর সঙ্গে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নাম জড়িয়েছে। চলচ্চিত্রাঙ্গনে জোর গুঞ্জন—তাঁর সঙ্গেই নাকি...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে...
পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ...
হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই...
খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে একই গ্রাফিতিতে কালি লাগানোর পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর