ঈদে যত ধারাবাহিক

একক নাটকের পাশাপাশি ঈদ উপলক্ষে প্রচারে আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। যেগুলো ঈদের প্রথম দিন থেকে প্রচার হবে ৭ দিনব্যাপী। দেখে নেওয়া যাক সেই ধারাবাহিকগুলো কোথায় প্রচার হচ্ছে—

বৈশাখী টেলিভিশন
ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আমি মানুষ’। অভিনয় করেছেন আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর, শাহেদ শাহরিয়ার প্রমুখ। পরিচালনায় রূপক বিন রউফ। বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকছে ধারাবাহিক ‘পাঁচ টন’। অভিনয় করেছেন মাসুদ রানা মিঠু, ফারজানা আহসান মিহি, শহিদ নবী, আনন্দ খালেদ, এহসান, আয়েশা নাফিজা, সিয়াম নাছির, তাসফিয়া, বিনয় ভদ্র প্রমুখ। পরিচালনায় ফরিদুল হাসান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক: ‘হৃদয়ে তুমি’। অভিনয় করেছেন-আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। পরিচালনা: আহমেদ আজিম টিটু। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে ধারাবাহিক ‘সাহেব বিবি গোলাম’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলী নোমান, সুমন আহমেদ বাবু, প্রিয়া মনি প্রমুখ। পরিচালনা করেছেন অনন্য ইমন। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কুবের মাঝি’। অভিনয় করেছেন শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি, টুটুল চৌধুরী, সঞ্চিতা দত্ত প্রমুখ। পরিচালনায় তারিক মুহাম্মদ হাসান।

মাছরাঙা
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঢঙ্গি’। অভিনয়ে রুকাইয়া চমক, সেমন্তী সৌমি, সামিরা খান মাহি। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘ইতি তোমার আমি’। পরিচালনায় এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি প্রমুখ।

 

চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে পরিচালনা করেছেন আফজাল হোসেন।

এনটিভি
এনটিভিতে ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রবাসী পরিবার ঈদ স্পেশাল’। মারুফ রেহমানের রচনা ও পরিচালনায় এই নাটকে প্রাণ রায়, মিলন ভট্টাচার্য, জৌপারী লুসাই, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্না খান, টুটুল চৌধুরী প্রমুখ।

বাংলাভিশন 
৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মিস শিউলির প্রেমিকেরা’। রচনা ও পরিচালনায় সাগর জাহান।
অভিনয়ে আছেন তানিয়া বৃষ্টি, পাভেল, রুমেল, মুসাফির বাচ্চু, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য। প্রচার হবে রাত ৮টা ৪০ মিনিটে।

দীপ্ত টিভি
ঈদের প্রথম দিন রাত ৯টা ৪৫মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক ‘বালকদলের কাণ্ড’। নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা প্রমুখ। বিকাল ৫টা ৫ মিনিটে প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‌‘তুমি আছো সবখানে’। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনা করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ডাবিং প্রজেক্ট ডিরেক্টর ছিলেন সজিব রায়। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।