নতুন ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান। 

গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ পরিবারকে ঘিরে। পরিবারের কর্তা দাদার একটাই স্বপ্ন—কোনোভাবেই যেন সংসারটি ভেঙে না যায়। একই ছাদের নিচে চাচা-চাচি, ভাই-বোনসহ সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেন তিনি। কিন্তু পরিবারের মেজো ছেলে আলাদা হয়ে যেতে চাইলে শুরু হয় দ্বন্দ্ব। সেই টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।

নাটকটির অন্য একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা। পরিচালক: শামীম জামান

এ ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, আহসানুল হক মিনু, শামীম জামান, আ খ ম হাসান, আমিনা লাবিন, রোবেনা রেজা জুঁই, ফারজানা আহসান মিহি, আলিফ চৌধুরী, শেলী আহসান, সূচনা শিকদার, জয়রাজ, রিপা রঞ্জনা, এম এ সালামসহ আরও অনেকে।

নির্মাতা শামীম জামান জানান, নাটকটিতে পারিবারিক সম্পর্কের আবেগ, সামাজিক বাস্তবতা এবং প্রেমের গল্প একসঙ্গে উঠে আসবে। দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস।

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নির্মিত এ ধারাবাহিক প্রযোজনা করেছেন অনন্য ইমন। জানা যায়, প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে। দর্শকপ্রিয়তা পেলে পর্বসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এক পাতিলের সংসার।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর