আমেরিকা-কানাডা-যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‌‘বনলতা এক্সপ্রেস’

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা। এবার তা মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৫২টি  থিয়েটারে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম সপ্তাহে কানাডার ১০টি, আমেরিকার ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে বনলতা এক্সপ্রেস। যেখানে বিশ্বখ্যাত সিনেমা চেইন এএমসি’র (ইউএসএ) ২১টি, রিগ্যাল’র (ইউএসএ) ১৪টি, সিনেপ্লেক্স’র (কানাডা) ১০টি, সিনেমার্ক’র (ইউএসএ) ২টি, শোকেজ’র (ইউএসএ) ১টি ও সিনেওয়ার্ল্ড’র ৪টি স্ক্রিন রয়েছে। যুক্তরাজ্যে সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে রেভেরি ফিল্মস।

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর দর্শকদের সপরিবারে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘‘উৎসব’ দেশ-বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। বনলতা এক্সপ্রেস বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।’’

স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি, সেটাকে আরও উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর উৎসব-এর পর বনলতা এক্সপ্রেস নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য।’

আন্তর্জাতিক পরিবেশক সংস্থাটি জানায়, বিদেশের মাটিতে প্রথম সপ্তাহে উৎসব’র চেয়ে ১৫টি থিয়েটার বেশি পেয়েছে বনলতা এক্সপ্রেস। আগামী ১০ এপ্রিল এলএ, কানেক্টিকাট, অস্টিনসহ আরও ৪টি থিয়েটার যুক্ত হওয়ার কথা রয়েছে। 

বনলতা এক্সপ্রেস’র একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, বিশ্ববাজারে বাংলাদেশী সিনেমার মধ্যে ‘উৎসব’ রয়েছে ৩ নম্বরে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘হাওয়া’ ও ‘পরান’।

প্রথম সপ্তাহে কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের যেসব শহরে দেখা যাবে বনলতা এক্সপ্রেস:
কানাডা 
টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগারি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা ও হ্যালিফ্যাক্স।

আমেরিকা 
নিউইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মায়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা ও সান ফ্রান্সিসকো বে এরিয়া।

ইংল্যান্ড 
লন্ডন ও বার্মিংহাম।

তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস’র বিভিন্ন চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা। প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর